👁 120 Views

বিএনপি’র ইতিহাস, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেন

ঢাকা : মহিলা শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ইতিহাস আপসকামিতা পলায়ন পরতার নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস।

২৯ জুলাই রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মরহুম শফিউল বারী বাবু সহধর্মিণী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।

মন্ত্রী মরহুম শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাবু ছিলো সৎ, নিষ্ঠাবান, ত্যাগী, দায়িত্ববোধসম্পন্ন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।

মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাবু ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আদর্শিক সম্পর্ক। বিগত দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম। তিনি যে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, শফিউল বারী বাবু ২০২০ সালের এই দিনে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *