👁 86 Views

হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাকের উদ্যোগে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২৭ জুন ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিনাজপুর শাখার গাক চিকিৎসক দল ও হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের তত্ত্বাবধানে ৩০ জন স্বেচ্ছাসেবীর সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়,
চক্ষু সেবায় মোট ৩১৫ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে জন ৩০ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *