👁 233 Views

দিনাজপুরে সিডিআরডি‘র বৈঠকী আড্ডায় প্রফেসর ড. এম সাদেক যতই তর্ক-বির্তক থাক না কেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে ও চেতনায় জাগ্রত থাকবেন

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক বলেছেন, যতই তর্ক-বির্তক থাক না কেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে ও চেতনায় জাগ্রত হয়ে থাকবেন। বাংলা এবং বাঙালির আত্ম পরিচয়ই হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্র-নজরুলকে বাদ দিয়ে বাঙালি সাহিত্য চর্চা সম্ভব নয়।
সেন্টার ফর দিনাজপুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে বুধবার রাতে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরীর সভা কক্ষে “বাঙালির মানস কাঠামোয় রবীন্দ্র-নজরুল” শীর্ষক রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে বৈঠকী আড্ডায় তিনি আড্ডার মধ্য মনি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। সেন্টার ফর দিনাজপুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিডিআরডি) দিনাজপুরের চেয়ার পার্সন প্রফেসর ড. মোঃ ওসমান গণীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিআরডি দিনাজপুরের সদস্য সচিব লেখক ও গবেষক চাষা হাবিব। সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন প্রফেসর মোঃ ইদ্রিস মিয়া, অধ্যাপক কামরুজ্জামান গোপণ, কবি ও প্রাবদ্ধিক মাসুদ মুস্তাফিজ, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ বীর মুক্ত যোদ্ধা মোঃ সাইফুদ্দিন আখতার, কবি আব্দুল হাই, গবেষক ও কলামিস্ট জোবায়ের আলী জুয়েল, গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, কবি অদিতি রায়, কবি কাশী কুমার দাস ঝন্টু, কলামিস্ট মোঃ কাওছার আলী, কবি তাইজুল ম-ল, কবি মোজেল উদ্দিন। কবিতা আবৃত্তি করেন মুসতানির আলম মুনাফ ও সাজিয়া খানম মৌ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *