👁 433 Views

দিনাজপুরে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল ইসলাম (মিলন), বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাসায় ৮ জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন মাহানপুর মধুডাঙ্গী গ্রামের আলী আকবরের ছেলে ও সৈনিকলীগের স্থানীয় নেতা।

এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০ (খ) ধারায় মামলা করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের কর্মকাণ্ডের উপর নজরদারি ছিলো। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *