মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধিঃ অনিরাপদ খাদ্যের বৈশ্বিক ঝুঁকি রুখতে ৭ জুন, বিশ্বজুড়ে পালন হয় ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা’ দিবস।অনিরাপদ খাদ্যের বৈশ্বিক ঝুঁকি প্রতিবছর ৭ জুন, বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বোঝা থেকে সমাধান: সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করা”। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আজ সরকারি ও বেসরকারি নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুল চত্বর থেকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে এক র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মো. মিনহাজুল ইসলাম, মো. ইরফান আহমেদ রাজু ও সুপরিয়া সোমা। এসময় উপস্থিত ছিলেন রয়েল সাইন্স স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম গোলাম সরওয়ার,সহকারী প্রধান শিক্ষক মো. কায়ছারুল ইসলাম,সহকারী শিক্ষক মোছা. মুর্শিদা খাতুন, এজাজ মাহমুদ, আরজেনা খাতুন,হালিমা খাতুন প্রমুখ।
এদিকে স্কুলের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র-ছাত্র সহ ভাদুরিয়ার বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করে এবং বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এদিকে সংশ্লিষ্টরা মনে করেন অনিরাপদ খাবার গ্রহণের ফলে দেশে উচ্চ রক্তচাপ, বিপাকজনিত জটিলতা এবং দীর্ঘমেয়াদি নানা রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে।
এলাকার সচেতন মহল জানান, মো.ওহেদুজ্জামান আশিকের তত্বাবধানে ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুল সুনাম অর্জন করতে সক্ষম হয়ছে। এ স্কুল দক্ষ শিক্ষক- শিক্ষিকা দ্বারা পরিচালিত।