👁 376 Views

দিনাজপুরে জেলা জামায়াতের রুকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির’২০২৬ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ জামায়াতের ইসলামীর নেতা-কর্মীদের কাঙ্ক্ষিত মানোন্নয়নের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ কায়েমে ভূমিকা রাখতে হবে
-অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ-কুরবানী ও কাঙ্ক্ষিত মানোন্নয়নের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ কায়েমে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল পর্যায়ের দায়িত্বশীলদের ঈমানিয়্যাতের সাথে দায়িত্ব পালন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়নে এবং দেশের মাটি ও মানুষের স্বার্থবিরোধী যে কোনো ইস্যুতে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে ও রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৬ জুন’২০২৬, শনিবার, পাহাড়পুরস্থ ইকবাল হাইস্কুল হলরুমে রুকনপ্রার্থী ও বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষাশিবির’২০২৬ এ প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর- দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম।

শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তা’লীমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা রবিউল ইসলাম, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম, জেলা অফিস সেক্রেটারী সহিদুল ইসলাম খোকন, জেলা কর্মপরিষদ সদস্য তৈয়ব আলী, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,
শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, জেলা ইউনিট সদস্য মাওলানা মাছুম তা’রিফ, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল্লাহ সরকার ও জেলা প্যানেল উস্তাজ মাওলানা এহসানুল হক প্রমূখ।
একইদিন রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা শাখার রুকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অঞ্চল টীমের অন্যতম সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম ও জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *