👁 202 Views

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ইউএনও এবং ওসির দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম এর নেতৃত্বে নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, আজ থেকে জামায়াতের মাদকের বিরুদ্ধে যুদ্ধা ঘোষণা, যেখানে যেখানে মাদকের স্পট, সেখানেই হবে প্রতিরোধ। যুব সমাজকে ধংসের হাত থেকে বাঁচাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *