👁 299 Views

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি বলেন : যারা প্রতিষ্ঠান গড়েছেন অনেকেই বেচে নেই ; যারা আছেন ঐক্যবদ্ধ হন

মোরশেদ মানিক :

সমাজকল্যাণ  এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন বলেন-যারা প্রতিষ্ঠান গড়েছেন অনেকেই বেচে নেই ; যারা আছেন ঐক্যবদ্ধ হন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠানে আজ প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেণ।

শুক্রবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার কৃতি সন্তান বিএনডিসি (সেচ)এর উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির,ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনিত হয়।

 বিস্তারিত বক্তব্য ( সংগৃহিত)

https://www.facebook.com/share/v/18YvPAXE1H/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *