👁 79 Views

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার : 

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী উপজেলা পরিষদ ও ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের নাম ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এসময় নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল কাশেমের সভাপতিত্বে প্রধাান অতিথি হিসেবে দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান আগামী  উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সেক্রেটারি ডঃ মোহাদ্দিস এনামুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী  মনোনিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রফেসর মোহাম্মদ রেজাউল ইসলাম।

উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- ১নং জয়পুর ইউনিয়নে জাকির হোসাইন, ২নং বিনোদনগর ইউনিয়নে সেলিম রেজা, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে রহমোতুল্লাহ আযাদী, ৪নং শালখুরিয়া ইউনিয়নে মাওলানা আবুল কাশেম, ৫নং পুটিমারা ইউনিয়নে আ: সাত্তার, ৬নং ভাদুরিয়া ইউনিয়নে মাওলানা আন্তাজ আলী,৭নং দাউদপুর ইউনিয়নে মফিজুল কবীর, ৮নং মাহমুদপু ইউনিয়নে আ: রহিম ৯নং কুশদহ ইউনিয়নে মনোয়ার হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *