👁 339 Views

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এ মার্শাল আর্ট (জুডো) ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন হাকিমপুর

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি: 

দিনাজপুরে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এ মার্শাল আর্ট (জুডো) ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন হাকিমপুর উপজেলার কৃতি খেলোয়াড় ইশতিয়াক চৌধুরী।

শনিবার (১০ মে) দিনাজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বালক একক +৪৫ কেজি বিভাগে বিরল উপজেলাকে পরাজিত করে তিনি এ সাফল্য অর্জন করেন।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক জিতে নেন ইশতিয়াক চৌধুরী।

ইশতিয়াকের এই অর্জনে হাকিমপুর উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *