দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মাতা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৭ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা জেবুন্নেছা এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।