দিনাজপুর-৬ আসনের এমপি ও মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন : জানাযায় শরীক হতে নেতা-কর্মী ও স্বজনেরা ময়মনসিংহের প-থে
দিনাজপুর-৬ আসনের এমপি ও মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন : জানাযায় শরীক হতে নেতা-কর্মী ও স্বজনেরা ময়মনসিংহের প-থে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক।তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: মো: জাভেদ হোসেন জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে। মরহুমার সন্তানগন তাঁদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।
২টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোক বিরাজ করছে। সংসদীয় আসনের ৭ ইউনিট বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এমপি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের আত্নীয়-স্বজনরা নামাজে জানাজায় অংশ নিতে ময়মনসিংহের পথে রয়েছেন। জানিয়েছেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা।
দিনাজপুর-৬ আসনের এমপি ও মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন : জানাযায় শরীক হতে নেতা-কর্মী ও স্বজনেরা ময়মনসিংহের প-থে