👁 461 Views

নবাবগঞ্জে দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসা চত্বরে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদ্রাসা চত্বরে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

৫ এপ্রিল সকাল ১০ টায় শিক্ষক-কর্মচারী ও ছাত্র -ছাত্রীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে ভাদুরিয়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।

ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম শাহ।এ-সময় উপস্থিত ছিলেন দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. মহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড সদস্য মো. জয়নাল আবেদীন (আনোয়ার), অত্র প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারী, ছাত্র-ছাত্রী, স্থানীয় ব্যক্তিবর্গ, ও গণমাধ্যম কর্মী।

ইউপি চেয়ারম্যান শামীম শাহ বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট, ড্রেন নির্মাণ থেকে শুরু উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে মাদ্রাসায় ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *