মুক্তিযুদ্ধকে সম্মানিত করলে আপনি নিজেও সম্মানীত হবেন এমন মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের এমপি, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন। কোন ভাবেই বীরমুক্তিযোদ্ধাদের অবদান ছোট করার চেষ্টা করা হলে, বাংলাদেশকে ছোট করা হবে । তিনি আরও বলেন ইতিহাস বানানো যায় না, ইতিহাস নিজ গতিতে চলে। তিনি সত্যর মুখোমুখি হওয়ার আহবান জানান সকলকে।
দিনাজপুরের নবাবগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,শহিদ বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযদ্ধা ও বীরাঙ্গনা পরিবারের মাঝে সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
এ সময় বিরামপুর সার্কেলের সহকারী এসপি হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযুদ্ধা, সুধিজন,রাজনৈতিক ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।